ব্রিটেনে সন্তানদের ঢাল বানিয়ে থাকার সুযোগ বন্ধের উদ্যোগ: বহিষ্কারের ঝুঁকিতে অগণিত অভিবাসী
লন্ডন ডেস্ক:
যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারী বা ভিসা না পাওয়া অভিবাসীদের ওপর কঠোর হচ্ছে প্রশাসন। নিজ সন্তানদের আইনি ঢাল (Human Rights Rights Base Claims) হিসেবে ব্যবহার করে বহিষ্কারাদেশ থেকে রেহাই পাওয়ার সুযোগ পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস)। নতুন এ পদক্ষেপের ফলে ব্রিটেনে অবস্থানের বৈধ নথি বা কাগজপত্র নেই এমন হাজার হাজার অভিবাসী পরিবার এখন স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যান ও নিজ দেশে প্রত্যাবাসনের (দেউটি) ঝুঁকির মুখে পড়ছেন।
পূর্বের নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যের মানবাধিকার আইন ও ইউরোপীয় মানবাধিকার সনদ (ECHR)-এর ধারা ৮ অনুসরণ করে অনেকেই সন্তানদের যুক্তরাজ্যে দীর্ঘদিনের বসবাস, শিক্ষা বা মানবিক আশ্রয়ের অজুহাতে বহিষ্কারাদেশ স্থগিত করাতেন। হোম অফিসের পর্যবেক্ষণ অনুযায়ী, এক শ্রেণির অভিবাসী নিজেদের সাময়িক অবস্থান দীর্ঘ করার জন্য সন্তানদের ‘সুরক্ষা ঢাল’ হিসেবে ব্যবহার করছিলেন। নতুন নীতিমালায় পরিষ্কার বলা হয়েছে, পিতা-মাতার অবৈধ অবস্থানের কারণে সৃষ্ট পরিস্থিতির দায় কোনো অবস্থাতেই পরিবারকে আইনি ছাড় পাওয়ার স্থায়ী উপায় করে দেওয়া হবে না।
সরকারের এ সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের কড়া অবস্থানকে অনেকেই সমর্থন জানালেও ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অভিবাসনবিষয়ক সংগঠন।
মানবাধিকার কর্মীদের দাবি, পিতা-মাতার ভুলের মাশুল গুণতে হতে পারে নিরীহ সন্তানদের। অনেক শিশু যুক্তরাজ্যে জন্ম নিয়ে এখানেই বেড়ে উঠেছে, ইংরেজি ভাষায় অভ্যস্ত এবং এখানকার শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। হঠাৎ করে তাদের অন্য দেশে পাঠিয়ে দিলে তাদের মানসিক ও সামাজিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হবে।
হোম অফিসের এ কঠোর অবস্থানে বিশেষ করে দক্ষিণ এশীয় ও অন্যান্য অনুন্নত দেশ থেকে আসা অনিয়মিত অভিবাসী সমাজে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই বহু পরিবারকে আপিলের শেষ সুযোগ শেষ হওয়ার নোটিশ পাঠানো শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন এ নীতির ফলে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের স্বপ্ন দেখা বহু অবৈধ পরিবারকে শেষ পর্যন্ত খালি হাতেই দেশে ফিরতে হতে পারে।
https://slotbet.online/