সিংড়ার ইটালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আবু মুছা ফেরদৌসের
আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. আবু মুছা ফেরদৌস। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিংড়া উপজেলা শাখার সভাপতি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
প্রার্থিতা ঘোষণাকালে মো. আবু মুছা ফেরদৌস বলেন, ব্যক্তিগত স্বার্থ কিংবা ক্ষমতার আকাঙ্ক্ষা নয়, সাধারণ মানুষের সেবা এবং ইটালী ইউনিয়নের সার্বিক উন্নয়নই তাঁর নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য।
তিনি বলেন, “আমার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আমি এমন একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইটালী ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ ও প্রয়োজনীয় সেবা পাবেন।”
তিনি আরও বলেন, ইটালী ইউনিয়নের প্রতিটি মানুষ তাঁর শক্তি ও প্রেরণা। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চান তিনি।
নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষির বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক ও অপরাধমুক্ত সামাজিক পরিবেশ গড়ে তোলা, যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আবু মুছা ফেরদৌস বলেন, “ইটালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
https://slotbet.online/