বিশেষ প্রতিনিধি: নীলফামারীতে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ফিরোজ সাঁই স্মৃতি সংসদের এক গৌরবময় পথচলার ২৫ বছর পূর্তি। এ উপলক্ষে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘ফিরোজ সাঁই সম্মাননা-২০২৬’ প্রদানের আয়োজন করা হয়।
ফিরোজ সাঁই স্মৃতি সংসদের সভাপতি এবং বিটিভি ও মঞ্চের বিশিষ্ট কণ্ঠশিল্পী ফারুক ভূঁইয়ার আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের গুণী ও বিশিষ্ট শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই আয়োজনে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন—কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক কর্মী ছায়ফুল ইসলাম, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও নাট্যকার জুলফিকার বাবু, বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ও অগ্নিবীণা ললিতকলা একাডেমির নির্বাহী পরিচালক মাইকেল অ্যান্ড্রু, কণ্ঠশিল্পী আনজুয়ারা সুমি, কণ্ঠশিল্পী বাবলী রায় এবং নারী উদ্যোক্তা সিরাজম মনিরা শাহ্ হাসু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জনপ্রিয় কণ্ঠশিল্পী সমূ খন্দকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক সেবী বিথি জামান।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক সেবী মুকুল সওদাগর, বিশিষ্ট আবৃত্তিকার ও আশার সিনিয়র অফিসার পরিমল রায়, সাংস্কৃতিক সেবী ও সমাজসেবক মোঃ আগা ছালেকুজ্জামান প্রিন্স (আগা খান), বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের কণ্ঠশিল্পী ফেরদৌস আহমেদ, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এজানুর রহমান এবং নীলফামারীর কনটেন্ট ক্রিয়েটর জনাব এম ডি মিলন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে উপস্থাপনা করেন ‘দ্য ডেইলি স্টেট’-এর প্রতিনিধি সাংবাদিক আল হেদায়েতুল্লা সুজন।
সম্মাননা প্রদান পর্ব শেষে এক জমজমাট গানের আসর অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের নামীদামী শিল্পীদের পরিবেশিত সংগীত, নৃত্য ও মনোমুগ্ধকর পরিবেশনায় রাত অবধি প্রাণবন্ত ও উপভোগ্য হয়ে ওঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। এ সময় সাধারণ দর্শক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলে।
https://slotbet.online/