শরীফ আহমেদ (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জপর তাড়াশে জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেফতার।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার বারোয়ারী বটতলা এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।
গ্রেফতার কৃত মিলু সরকার জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পএিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
তাড়াশ থানা পুলিশ জানায়, জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় সাংবাদিক মিলুকে গ্রেফতার করা হয়।
মিলুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন।
https://slotbet.online/