• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে শেখ আলী মোস্তাফা প্রার্থিতা ঘোষণা। টেকনাফে মাদকসেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৬ মাসের কারাদণ্ড সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালীতে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত ২ সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব টেকনাফে চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তাড়াশে প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতর তাড়াশে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারিতে ১০ কর্মী নির্বাচন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা অধিকার, মর্যাদা ও নিরাপদ সাংবাদিকতার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশে বক্তারা ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পের সম্মাননায় লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবা জব্দ, আটক ১২ টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ সুনামগঞ্জে বাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার সঙ্গে ৩ বন্ধুও। টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশ সিরাজগঞ্জ তাড়াশ প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা খুলে কম্পিউটার চুরি টেকনাফে চুরি মামলার আসামি গ্রেপ্তার, থানায় হস্তান্তর তাড়াশে কারিগরি শিক্ষায় সাফল্যের শীর্ষে জি আই টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৮২.২৪ শতাংশ রূপগঞ্জে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে বালু ভরাটের নামে চাঁদা দাবির অভিযোগ চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক, মূল্য দেড় কোটি টাকা সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে রামু ক্যান্টনমেন্ট স্কুল-কলেজের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ উখিয়া থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জে কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষা, বিশ্বম্ভরপুরে অংশ নিল ৬২৫ শিক্ষার্থী মিয়ানমার পাচারের চেষ্টা, কর্ণফুলী চ্যানেলে ৪০ টন সিমেন্টসহ আটক ৮ রামুতে এসআরবির যৌথ অভিযান চট্টগ্রামের শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ তাড়াশে ফ্যামিলি কার্ড কার্যক্রমে মাঠকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ তাড়াশে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ টেকনাফ সীমান্তে দেড় লাখ ইয়াবা উদ্ধার, পালিয়েছে দুই পাচারকারী টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়ক উন্নয়নকাজে প্রশ্ন, গার্ডওয়ালে ফাটল বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত সীমান্তে নজরদারির মধ্যেও ভারতীয় বিড়ি আসছে কীভাবে, প্রশ্ন স্থানীয়দের টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার নির্বাচনি প্রচারণায় চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা, অভিযোগের পক্ষে মেলেনি প্রমাণ প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মনে রেখো বাংলাদেশ! সিলেটের চৌকিদেখিতে কবি আবুল বশর আনসারীর স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে ইট-বালু-সিমেন্ট বিক্রি, রোহিঙ্গার কারাদণ্ড তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ এক্সকাভেটর ও ডাম্প ট্রাক রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক টেকনাফে রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে সিএনজির ভিতরে ২০ হাজার ইয়াবা, চালক আটক উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে যৌথ অভিযানে মানবপাচারকারী কবিরসহ গ্রেপ্তার ১৩ রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ, তদন্তে জেলা মৎস্য বিভাগ শীতের আমেজ ছড়াতেই খেজুরের রসের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত তাড়াশের গাছিরা সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৩২ জন ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার বাঁশখালীতে রাতের আঁধারে বসতঘর দখল ও লুটপাট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্থা ও অবরুদ্ধ করার অভিযোগ রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার তাড়াশের গরু চুরি মামলা: রামেশ্বরগাতী থেকে গ্রেপ্তার ৩৮ বছর বয়সী ইব্রাহিম তাড়াশে কবরস্থানের বিদ্যুতের তার চুরি, ক্ষুব্ধ এলাকাবাসী রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে( সুবর্ণ জয়ন্তীসফলকল্পে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ছাতকের জাউয়াবাজারে জাহাঙ্গীরকে ঘিরে নানা অভিযোগ উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক চট্টগ্রামের প্রধান সড়কে পিঁপড়ার সারির মতো অটোরিকশা, রাউজান–ফটিকছড়ি–হাটহাজারীতে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযান, ৫০ হাজার ইয়াবা জব্দ চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানে  ব্যবসায়ীরা টেকনাফে যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান: মামলার পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার তাড়াশে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন-উৎসবমুখর পরিবেশে সমাপ্তি  তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসি ’৯১ বন্ধুদের মহামিলন মেলা সফল করতে অ্যাডমিন প্যানেলের গুরুত্বপূর্ণ আলোচনা টেকনাফে ১০০ জেলেকে বিজিবির খাদ্য সহায়তা সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কক্সবাজারে এসআরবি-১৫’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার দারোগা বাজারের প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এমপি শাহজাহান চৌধুরী টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত

“প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া, অনিয়মিত উপস্থিতি, শিখন ঘাটতি পূরণ এবং কিছু সুপারিশ”

নিজস্ব প্রতিবেদক : / ১২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া, অনিয়মিত উপস্থিতি এবং শিখন ঘাটতি পূরণ এ বিষয়ে জনাব মো: মাসুদ করিম, ইন্সট্রাক্টর, উপজেলা রিসার্স সেন্টার, ডিমলা নীলফামারী এর গবেষণা এবং কিছু সুপারিশ-

আমাদের দেশে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার অনেক হ্রাস পেয়েছে। কিন্তু অনিয়মিত উপস্থিতি একটি উদ্বেগের বিষয় যার ফলে শিক্ষার্থী রুটিন অনুযায়ী অনেক পিছিয়ে পড়ে। তাই অনিয়মিত উপস্থিতি বর্তমানে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে কিছু শিক্ষার্থী শিখন- শেখানো কার্যক্রম হতে দূরে সরে যাচ্ছে। তবে ঝরে পড়ার হার অনেকটা কমেছে। প্রথম আলো পত্রিকা ৩০ জুন ২০২৪ প্রকাশ করে, প্রাথমিকে ঝরে পড়ার হার ১৩ শতাংশের সামান্য বেশি। অনিয়মিত উপস্থিতি রোধের জন্য সরকারের পক্ষ হতে স্কুল ফিডিং কার্যক্রম চালু ছিল যা বর্তমানে বন্ধ। তবে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান এবং আরও কিছু কার্যক্রম এখনো বিদ্যমান। এর ফলে শিক্ষার্থী ভর্তি হয় কিন্তু অনিয়মিত উপস্থিতির হাত হতে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। একটি শ্রেণীতে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হলে ছয় থেকে সাত জন বা এর কম-বেশী শিক্ষার্থী অনিয়মিত থেকেই যায়। এর ফলে তারা নিয়মিত শিখন-শেখানো কার্যক্রম হতে বঞ্চিত হয়। তাই রুটিন অনুযায়ী শিক্ষকের পক্ষ থেকে তাদের পাঠদান অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কারণ ওই শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলাতে পারেনা। এ কারণে যেভাবেই হোক অনিয়মিত উপস্থিতি রোধ করা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঝরে পড়া এবং অনিয়মিত উপস্থিতি রোধের জন্য কিছু কার্যক্রম চলমান যেমন স্কুল ম্যানেজিং কমিটির সভা, হোম ভিজিট, উঠোন বৈঠক, মা ও অভিভাবক সমাবেশ ইত্যাদি। এই কার্যক্রমগুলো চালু থাকলেও বিদ্যালয়ের পক্ষ হতে ফলপ্রসু হয় না। এর কারণ এই কার্যক্রমগুলো কার্যকর ভাবে না হওয়া। প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, ঝরে পড়া রোধ এবং শিখন ঘাটতি পুরণের জন্য কিছু সুপারিশ-

১. প্রশিক্ষিত শিক্ষক

২. প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগের মাধ্যমে আনন্দদায়ক পাঠদান

৩. নিয়মিত স্টাফ মিটিং

৪. অভিভাবকের মোবাইল নম্বরের রেজিস্টার

৫. কার্যকর হোম ভিজিট

৬. নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ

৭. উঠোন বৈঠক

৮. কার্যকর এসএমসি সভা

৯. এলাকা বিশেষে মাড়াই মৌসুমে বছরে ২ মাস করে বিস্কুট বিতরণ

১০. কর্মকর্তার কার্যকর পরিদর্শন

একজন শিক্ষক উচ্চশিক্ষিত হলেও ক্ষুদে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ও আনন্দময় পরিবেশে পাঠদান সম্পর্কে জানা জরুরী। এজন্য প্রয়োজন প্রশিক্ষণ। এর মাধ্যমে একজন শিক্ষক শিশু মনোবিজ্ঞান, শিক্ষাক্রম, গঠনমূলক শিখন-শেখানো কার্যাবলী, শ্রেণী ব্যবস্থাপনা, মূল্যায়ন, অভিক্ষপত্র তৈরি, ফিডব্যাক বা গঠনমূলক ফলাবর্তন সম্পর্কে ভালোভাবে জানতে পারে। আনন্দময় এবং আকর্ষণীয় পাঠদানের জন্য একজন শিক্ষকের বাস্তব উপকরণ তৈরি, এর ব্যবহার এবং আইসিটি সম্পর্কে সম্যক ধারণা জানা জরুরী। বর্তমান সরকার প্রায় প্রতিটি স্কুলে ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করেছে। ল্যাপটপ বা মাল্টিমিডিয়ার মাধ্যমে একজন শিক্ষক তার পাঠদানে বৈচিত্র আনতে পারেন। ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আকর্ষণীয় এবং জীবন্ত উপকরণ দ্বারা পাঠদানের পরিবেশকে আকর্ষণীয় এবং আনন্দঘন করা সম্ভব। শুধুমাত্র আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা মাঝে মাঝে বিরক্ত হয়ে পড়ে। এ থেকে পরিত্রাণের জন্য ডিজিটাল কন্টেন্ট এর ব্যবহার একটি কার্যকর প্রভাবক হিসেবে কাজ করে যা প্রমাণিত। এর মাধ্যমে একজন শিক্ষার্থী আনন্দের সাথে শিখতে পারে এবং পাঠদান কার্যক্রমে বৈচিত্র আনা সম্ভব হয়। তবে সম্পূর্ণ কার্যক্রম সফলভাবে সম্পন্নের জন্য নিয়ম অনুযায়ী পাঠদান করতে হবে। কারণ কখন আলোচনা, দলীয় কাজ, বোর্ডের ব্যবহার এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করতে হবে তা অনুসরণের জন্য বিষয় ভিত্তিক ও অন্যান্য প্রশিক্ষণ অত্যাবশ্যক। প্রশিক্ষণ থাকলে একজন শিক্ষক সফল ও কার্যকর পাঠদানের ধাপগুলো যথাযথভাবে প্রয়োগ করতে পারেন। যেমন- শ্রেণি ব্যবস্থাপনা, শিশু শিখনবিজ্ঞান, শিক্ষাক্রম, মনিটরিং, পাঠ উপস্থাপনের ধাপ, গঠনমূলক প্রশ্ন তৈরি ইত্যাদি।

ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতির জন্য নিয়মিত কার্যকর হোম ভিজিট, উঠোন বৈঠক, অভিভাবক ও মা সমাবেশ অত্যন্ত ফলপ্রসু উপায়। এ সকল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর অবস্থান, শিক্ষার্থীর নিয়মিত অনুপস্থিতির কারণ, শিক্ষার্থী এবং তার অভিভাবকের নিকট হতে অবহিত হওয়া সম্ভব। এর উপর ভিত্তি করে শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব। এ সকল কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় এবং অভিভাবকের মধ্যে কার্যকর যোগাযোগ থাকে। গবেষনায় দেখা গেছে, এখনো পিছিয়ে পড়া এলাকায় অভিভাবক জানেন না তার সন্তান বিদ্যালয়ে গেছে কিনা। বেশীরভাগ শিক্ষার্থীর মা-বাবা গার্মেন্টস বা অন্যান্য ফ্যাক্টরিতে ঢাকা অথবা চট্টগ্রামে চাকুরী করে। তাই শিক্ষার্থী তার দাদা-দাদি অথবা নানা-নানীর সঙ্গে অবস্থান করে। কিন্তু তাঁরা তাদের আয়ত্ত্বে থাকা শিক্ষার্থীর প্রয়োজনীয় খোঁজ-খবর নেয় না। তাঁরা মাঝে মাঝে জানেও না শিক্ষার্থী বিদ্যালয়ে গেছে কিনা। আমি গত ১ বছর ধরে কিছু হোম ভিজিট করেছি। এ মাসেও ২ টি হোম ভিজিট করি। এ ব্যাপারে ১ টি বাস্তব উদাহরণ তুলে ধরছি-

শিক্ষার্থীর নাম: মো: নাহিদ, নানী: লাল বানু,

শ্রেণি: ২য়, রোল নম্বর- ১৯

মা: ঢাকায় গার্মেন্টস এ চাকুরী করে

বাবা: মৃত

বিদ্যালয়ের নাম- কুটিরডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা: ডিমলা জেলা: নীলফামারী

প্রশ্ন- স্কুলে যাওনি কেন?

শিক্ষার্থীর উত্তর- স্কুলে যেতে ভালো লাগেনা।

প্রশ্ন: কেনো?

শিক্ষার্থীর উত্তর- উত্তর দেয়নি।

প্রশ্ন: অভিভাবকের কাছে- স্কুলে যায়নি কেন?

অভিভাবক নানী- আমিতো জানি গেছে।

আমি আলোচনায় বললাম- এখন থেকে ২-১ দিন পর পর স্কুলে গিয়ে খোঁজ খবর নিবেন অথবা মোবাইল ফোনে খোঁজ নিবেন, আপনার নাতি স্কুলে গেছে কি না। সেখানে আরও অভিভাবক উপস্থিত ছিলেন। আমি তাঁদের সন্তানের খোঁজ নেয়ায় সকলে খুব খুশী হয়। আমার বিবেচনায় এটি একটি কার্যকর হোম ভিজিট।

সর্বোপরি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম হতে হবে আলোচনা মোতাবেক আকর্ষণীয় এবং প্রয়োজনীয় খেলার সামগ্রী থাকতে হবে। বালক এবং বালিকার জন্য থাকবে পৃথক টয়লেট বা ওয়াশরুম। অর্থাৎ শিশুবান্ধব বিদ্যালয়। তাহলে আশা করা যায়, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া, অনিমিত উপস্থিতির হার রোধ এবং শিখন ঘাটতি পূরণে আমরা অনেকটা সফল হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/