ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ। পরে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে পরিচালিত মোবাইল কোর্টে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পের আই ব্লকে এ ঘটনা ঘটে।
১৪ এপিবিএন সূত্রে জানা যায়, বুধবার বেলা আড়াইটার দিকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি মোবাইল টহল দল দায়িত্ব পালনকালে আই ব্লকে এক ব্যক্তিকে মাদকসেবন করতে দেখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন।
পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত মোহাম্মদ আনাস (২০) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা। তাঁর এফসিএন নম্বর ২৫৯৮৯৬। তিনি সৈয়দ আলম ও ফাতেমা খাতুনের ছেলে।
পরে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/