ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সেন্টমার্টিনে ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মহড়ায় অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের কার্যকারিতা যাচাই করা হয়। এ সময় দ্বীপের বিভিন্ন রিসোর্ট ও হোটেলের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল, সরঞ্জামের সঠিক ব্যবহার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/