ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জাদিমুড়া ক্যাম্প-২৭-এর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প-২৭ জাদিমুড়া এপিবিএন ক্যাম্প ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭-এর এ/৩ ব্লকের একটি বসতঘরে অভিযান চালিয়ে রোহিঙ্গা নাগরিক ছোনা মেহের (৫০) ও জামাল হোছাইন (২৫)-কে গ্রেপ্তার করে। একই অভিযানে সি/২ ব্লকস্থ জাদিমুড়া বাজারসংলগ্ন এলাকা থেকে স্থানীয় বাঙালি তৌহিদ (২২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছোনা মেহের ও জামাল হোছাইনের বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নং-০৯, তারিখ ৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দের ওয়ারেন্ট রয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারা (সংশোধনী ২০২০-সহ) এবং দণ্ডবিধির ৩১৩/৩৪ ধারায় দায়ের করা।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা তৌহিদের বিরুদ্ধে জিআর নং-১৭৭/২০২৩ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ওয়ারেন্ট রয়েছে।
গ্রেপ্তার তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ থানার এএসআই (নিঃ) কবিরের কাছে সঙ্গীয় ফোর্সসহ হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/