তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে বাইরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০ বস্তা সরকারি সার আটক করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে তাড়াশ সদরের জিকেএস হাসপাতালের সামনে ভ্যানে করে সারগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তা আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, টিএসপি ২০ বস্তা এবং ড্যাপ ৫০ বস্তা সার ৪টি ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সার পরিবহনের ভাউচারে অসঙ্গতি দেখতে পান।
পরে এ ঘটনায় নিয়মনীতি বহির্ভূতভাবে উপজেলার বাইরে সার বিক্রির উদ্দেশ্যে নেওয়ার অপরাধে সার ডিলার আমজাদ হোসেন আন্জুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, জব্দকৃত সারগুলো পরবর্তীতে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে সেই বিক্রয়লব্ধ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ডিলার আমজাদ হোসেন আন্জু তাড়াশ সদরের ডিলার হয়েও নিজ এলাকার বাইরে সার বিক্রির চেষ্টা করায় তার বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
https://slotbet.online/