ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে টেকনাফে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রামু সেক্টর কমান্ডার ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মণ্ডপের অবস্থান, আশপাশের পরিবেশ, প্রবেশ ও বহির্গমন পথ, দর্শনার্থীদের চলাচল এবং বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
দুর্গাপূজা উপলক্ষে গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো, নিয়মিত টহল জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিজিবি। পূজামণ্ডপ, পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দকে বিজিবির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে গুজব, উসকানি ও যেকোনো অপতৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের পরিবেশ অক্ষুণ্ন রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় করে নিরাপত্তা কার্য
ক্রম চালানো হবে।
https://slotbet.online/