ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে চুরি মামলায় সন্দেহভাজন দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চাকমারকুল ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের এ/০৪ ব্লকের একটি শেল্টারের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাকমারকুল ক্যাম্পের এ/০৪ ব্লকের ৫২-এ শেল্টারের বাসিন্দা মো. ইউনুস (৩৪) এবং এ/০৫ ব্লকের ১৮০ নম্বর শেল্টারের বাসিন্দা হোসেন জোহার (২৮)।
১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুরি মামলার দুই সন্দেহভাজনের অবস্থান সম্পর্কে জানতে পারে চাকমারকুল এপিবিএন ক্যাম্প। পরে ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক শেখ শাহানুর রহমানকে বিষয়টি অবহিত করা হয়। এরপর রাত্রিকালীন মোবাইল ডিউটির সদস্যরা এ/০৪ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এপিবিএন জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা মামলা নম্বর ৭৯, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় করা হয়েছে। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
https://slotbet.online/