৩ দিনব্যাপী নিয়োগ কার্যক্রম শুরু, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের আশ্বাস পুলিশ সুপারের

কক্সবাজার: ‘সেবার ব্রতে চাকরি’-এই অঙ্গীকারকে সামনে রেখে কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ–২০২৬-এর প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিনে সোমবার (১৯ অক্টোবর) প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

বাছাই কার্যক্রমের প্রথম দিনে কক্সবাজারের পুলিশ সুপার এস এন সাজেদুর রহমান নিয়োগপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে। এ নিয়োগে কোনো ধরনের সুপারিশ, তদবির কিংবা অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার সুযোগ নেই।

তিনি প্রার্থীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, সরকারি নির্ধারিত ফি ছাড়া চাকরির জন্য অতিরিক্ত কোনো টাকা কাউকে দিতে হবে না। দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের প্রলোভনে পড়ে কেউ যেন আর্থিক লেনদেন না করেন।

পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরও বাছাই প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করার সুস্পষ্ট নির্দেশনা দেন।
কক্সবাজার জেলা পুলিশের এ নিয়োগ কার্যক্রমে যোগ্য ও মেধাবী প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আরও দক্ষ, জনবান্ধব ও পেশাদার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
https://slotbet.online/