ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজার জেলা পুলিশের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান (পিপিএম-সেবা)-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইয়াবা ব্যবসায়ী থেকে মানব পাচারকারী-কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় নয়: পুলিশ সুপার
সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ বিভিন্ন চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

সভায় অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, ইয়াবা ব্যবসায়ী থেকে শুরু করে মানব পাচারকারী, ইভটিজার, ভূমিদস্যু ও ভূমি দখলকারীদের কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সভায় কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
https://slotbet.online/