ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ‘কক্সবাজার পুলিশ প্রিমিয়ার লীগ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রোববার (৮ নভেম্বর) কক্সবাজার জেলা পুলিশ লাইন্স ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইনানি ক্রিকেট একাদশ ও শৈবাল ক্রিকেট একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শৈবাল ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইনানি ক্রিকেট একাদশ।

ফাইনাল খেলা চলাকালে উপস্থিত থেকে খেলার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও মাঠ পরিদর্শন করেন কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান। খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি খেলাধুলার চর্চা ও বিনোদনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
https://slotbet.online/