ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী-এর ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে দ্বীপের ২৩২ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।
https://slotbet.online/