ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন রিমন হত্যা মামলার প্রধান আসামি মঈন উদ্দিন রায়হানকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটের দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া রাবার ড্যামসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর ৯ অক্টোবর প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, গ্রেপ্তার মঈন উদ্দিন রায়হান সাজ্জাদ হোসেন রিমন হত্যা মামলার এক নম্বর এজাহারনামীয় ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলার চেষ্টা করছিলেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার রায়হান রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়ার বাসিন্দা। তিনি মো. শাহ আলম ও কোহিনূর আক্তার দম্পতির ছেলে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।
https://slotbet.online/