• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড ফতেপুর ও সলুকাবাদ ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব পাচ্ছে সঠিক তথ্য ও স্বচ্ছ যাচাই-বাছাই জাতীয় শ্রমিক লীগের ৫৭ বছর: মুক্তিযুদ্ধের গৌরব, শ্রমিকের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তাড়াশে তানজিলের পাশে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় নেতাকর্মীরা টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ সিএনজি জব্দ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্রিটেনে সন্তানদের ঢাল বানিয়ে থাকার সুযোগ বন্ধের উদ্যোগ: বহিষ্কারের ঝুঁকিতে অগণিত অভিবাসী লোকদেখানো সংস্কৃতি: মানসিক শান্তি ও সামাজিক বন্ধনের অন্তরায় তাড়াশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’ এর শুভ উদ্বোধন টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার ১৪ বছরের ভিকটিম উদ্ধার, আদালতের নির্দেশে মায়ের জিম্মায় তাড়াশে কৃষকের গোয়াল থেকে আড়াই লাখ টাকার গরু চুরি, থানায় অভিযোগ টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফের দুই পাহাড়ে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত টেকনাফ হোয়াইক্যং বাসে মিলল ২৪০ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ তাড়াশে অন্যের জমিতে জোরপূর্বক হালচাষের অভিযোগ, ভাতিজাকে ‘লাশ ফেলে দেওয়ার’ হুমকি চাচার উখিয়ায় সিএনজির সিটের নিচে ৯ হাজার ৪৪০ ইয়াবা, চালক আটক টেকনাফে চুরি মামলায় দুই রোহিঙ্গা গ্রেপ্তার রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ একজন আটক টেকনাফে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল কারবারিরা তাড়াশে শয্যাশায়ী কিশোর তানজিলের বাঁচার আকুতি টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান, ডাকাতসহ গ্রেপ্তার ৫ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার কাজিয়াতলের টিকটকার সাইফুলসহ ৩ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রতিপক্ষের গোল নিজেদের জালে: সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত ভিডিও ভাইরাল ও উল্টো প্রচারণার রাজনীতি উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি টেকনাফ শাহপরীতে ৯০ হাজার ইয়াবা জব্দ অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতা কখনো বাধা হতে পারে না: সাধনপুর ৯নং ওয়ার্ডে সংবর্ধনা সভায় বক্তারা উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার ৪, অপহৃত ৪ জন উদ্ধার চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের বাড়ছে নতুন সদস্য ও জনপ্রিয়তা। আজিজনগরে শ্রমিক দলের নতুন সাংগঠনিক অধ্যায়, নেতৃত্বে সেলিম–হামিদ–শুক্কুর জটুয়া খাতা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত জটুয়া খাতা ফুটবল প্রিমিয়ার লিগ সিজন-২ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ে শিমুল আলু চাষ করে ভাগ্যে পরিবর্তন হয়েছে অনেক কৃষকের। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার নতুন কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে লন্ডনে চট্টগ্রামবাসীর মতবিনিময় টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির অভিযানে ৩৩ হাজার ৫০০ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফে অপহরণের ১১ দিন পর রোহিঙ্গা তরুণী উদ্ধার বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা রূপগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফের শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ তাড়াশে গৃহবধূকে ধর্ষণচেষ্টার আভিযোগ, প্রভাবশালী মহল এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা  টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্যানারে নাম না থাকায় ইসলামিক মাহফিলে বাধা, ক্ষমতার দাপট দেখিয়ে হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে টেকনাফে নির্বাচনী দায়িত্ব পালনে ১৬ এপিবিএনের ৪০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু বাঁশখালীর সাধনপুরে ৯নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বদিউল আলমের ঘোষণা টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪ হাজার পিসসহ আটক ১ সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড কক্সবাজার মেরিন ড্রাইভে ট্রাফিক পুলিশের অভিযানে নথিপত্রহীন একাধিক যানবাহন জব্দ উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুইজন আটক টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর নাটোরের সিংড়ায় বামিহালে জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিবাদ, তথ্য যাচাইয়ের দাবি মাহিদা, তোমার মৃত্যুর কাছে আমরা কি আবারও নীরব থাকব? টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রাম পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনারকে আসক ফাউন্ডেশনের সম্মাননা উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিন যুবক আটক টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালানো রোহিঙ্গা কিশোরী উদ্ধার অস্তিত্ব সংকটে কর্ণফুলী: হুমকিতে চট্টগ্রাম ও বন্দরের ভবিষ্যৎ, চাই কার্যকর পদক্ষেপ পতেঙ্গায় ৩৩ লাখ টাকার স্ক্র্যাপসহ ৭ চোরাকারবারি আটক টেকনাফে বিজিবির বিশেষ অভিযান অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ওয়ান শুটার গান টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক তাড়াশে গরু চুরি রুখতে বাঁশের ব্যারিকেড, গভীর রাতে মাঠ পরিদর্শনে পুলিশ সুপার স্বদেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক, ছাতকে নেতাকর্মীদের উচ্ছ্বাস আমার পছন্দের শিরো বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বার্তা—যাচাই ছাড়া সংবাদ নয়, চাই দায়িত্বশীল সাংবাদিকতা সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক, জব্দ ৭০০ কেজি মাছ টেকনাফে পাহাড় থেকে অপহৃত সিএনজিচালক উদ্ধার টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার মসজিদের প্রবেশপথে বেড়া, থমকে গেছে নির্মাণকাজ টেকনাফে মালয়েশিয়া পাচারের আগেই ১৭ জন উদ্ধার টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য ও বাণিজ্যের ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ১ নভেম্বর নানিয়ারচরে সেনা জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ সিংড়ার ইটালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আবু মুছা ফেরদৌসের গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ কক্সবাজারে যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সারসহ ২ পাচারকারী আটক টেকনাফে নতুন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমানের যোগদান একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) টেকনাফে ১৬ এপিবিএনের যৌথ অভিযান, গ্রেপ্তার ৭ টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা।

আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস

নিকোলাস বিশ্বাস / ৩২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হারায় না; হারায় নিরাপত্তাবোধ, মানসিক শান্তি এবং ভবিষ্যৎ নিয়ে আস্থা। উদ্বিগ্ন বাবা-মা সন্তানের ছবি হাতে থানায় জিডি করছেন, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়াচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো – একটি শিশু নিখোঁজ হওয়ার পর আমাদের ব্যবস্থা কত দ্রুত, কার্যকর ও নিরাপদভাবে সাড়া দিতে পারে? আর শিশুদের অপহরণ, যৌন নির্যাতন ও শোষণ থেকে রক্ষার দায়িত্বই বা কার?

সংখ্যা শুধু গল্পের একটি অংশ

সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে ১৫,৭১৭ শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ থানায় নথিভুক্ত হয়েছে। এর মধ্যে গত মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৩,৬৭৯ শিশু উদ্ধার করা হয়েছে এবং ২,০৩৮ শিশু তথনো নিখোঁজ রয়েছে। তবে জিডির সংখ্যা কেবল নথিভুক্ত ঘটনাই তুলে ধরে; প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি বা কম হতে পারে, কারণ কিছু ঘটনা হালনাগাদ হয় না, আবার অনেক ঘটনা রিপোর্টই হয় না।

সব নিখোঁজ হওয়ার ঘটনা এক ধরনের নয়। কোনো শিশু পারিবারিক বা সামাজিক সমস্যায় বাড়ি ছেড়ে যেতে পারে; আবার কেউ অপহরণ, পাচার, যৌন নির্যাতন বা শোষণের শিকার হতে পারে। তাই শুধু কতজন নিখোঁজ হলো তা জানাই যথেষ্ট নয়; জানতে হবে কেন তারা নিখোঁজ হচ্ছে, এরপর তাদের কী ঘটছে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনার প্রস্তুতি কতটা কার্যকর।

ইউনিসেফসহ (UNICEF) আন্তর্জাতিক সংস্থাগুলো শক্তিশালী শিশু-সুরক্ষা ব্যবস্থা গড়া, সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

নিখোঁজ শিশু কোনো সাধারণ নিখোঁজ ব্যক্তির মামলা নয়

শিশু নিজেকে সুরক্ষিত রাখার সক্ষমতা সবসময় রাখে না; তাকে সহজেই প্রলোভন, ভয় বা প্রতারণার মাধ্যমে কোথাও নিয়ে যাওয়া সম্ভব। দরিদ্র শিশু, পথশিশু, প্রতিবন্ধী শিশু এবং পারিবারিক সহিংসতার ঝুঁকিতে থাকা শিশুরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

তাই প্রতিটি নিখোঁজ শিশুর ঘটনা জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করতে হবে। প্রথম কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ; বিলম্ব হলে অপরাধীরা শিশুকে সরিয়ে নিতে বা পাচারের সুযোগ পেতে পারে।

জিডি করাই পুলিশের চূড়ান্ত কাজ নয়, বরং কাজের শুরু। অভিযোগ পাওয়ার পর শিশুর বয়স, ছবি, সর্বশেষ অবস্থান ও ঝুঁকির বিষয় দ্রুত মূল্যায়ন করে অনুসন্ধান শুরু করা প্রয়োজন।

পরিবারের অসহায়ত্ব যেন একটি ফাইলে আটকে না থাকে

সন্তান নিখোঁজ হওয়ার পর বাবা-মা পুলিশের কাছে গেলে উদাসীনতা, সন্দেহ বা অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করতে হবে। পুলিশ ও পরিবারের সম্পর্ক হওয়া উচিত সহায়ক, সম্মানজনক ও মানবিক।

প্রতিটি থানায় প্রশিক্ষিত শিশু সুরক্ষা ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকা প্রয়োজন, যিনি পরিবারকে অনুসন্ধান প্রক্রিয়া সম্পর্কে জানাবেন, নিয়মিত তথ্য দেবেন এবং প্রয়োজনে সমাজসেবা, স্বাস্থ্যসেবা ও শিশু সুরক্ষা সংস্থার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। অসহায় মা-বাবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো – কেউ তাদের কথা শুনছে এবং সন্তানের সন্ধানে সক্রিয়ভাবে কাজ করছে।

শিশু ফিরে এলেই দায়িত্ব শেষ নয়

নিখোঁজ শিশু ফিরে এলে পরিবার স্বস্তি পায়, কিন্তু সেখানেই দায়িত্ব শেষ হওয়া উচিত নয়। শিশুটি কোথায় ছিল? কার সঙ্গে ছিল? তাকে কি নির্যাতন, ভয়ভীতি, জোরজবরদস্তি বা শোষণের শিকার হতে হয়েছে?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে শিশুবান্ধব পদ্ধতিতে; শিশুকে বারবার জিজ্ঞাসাবাদ করা, ভয় দেখানো বা দায়ী করা যাবে না। তার প্রয়োজন হতে পারে চিকিৎসা, কাউন্সেলিং, আইনি সহায়তা এবং নিরাপদ পুনর্বাসন। মূল ঝুঁকি চিহ্নিত না করে শুধু পরিবারের কাছে ফিরিয়ে দিলে সে আবার একই বিপদে পড়তে পারে।

সুরক্ষা শুরু হোক পরিবার ও বিদ্যালয় থেকে

যৌন নির্যাতনের ক্ষেত্রে ভয়, লজ্জা ও নীরবতা বড় বাধা। সামাজিক কলঙ্ক বা পারিবারিক অসম্মানের ভয়ে অনেক পরিবার ঘটনা প্রকাশ করতে চায় না; কখনো শিশুকেই দোষারোপ করা হয়।

এই সংস্কৃতির পরিবর্তন জরুরি। শিশুদের শেখাতে হবে – তাদের ভয় দেখানো বা অস্বস্তিতে ফেলার অধিকার কারোর নেই। কেউ ভয় দেখালে, উপহার দিয়ে প্রলুব্ধ করলে কিংবা গোপন কিছু রাখতে বললে শিশুকে বিশ্বস্ত প্রাপ্তবয়স্ককে জানাতে হবে। আর শিশু যখন কথা বলবে, বড়দের তা গুরুত্ব দিয়ে শুনতে হবে।

স্কুল ও মাদ্রাসা হতে হবে নিরাপদ আশ্রয়ও। প্রতিটি প্রতিষ্ঠানে কার্যকর শিশু সুরক্ষা নীতি (Child Safeguarding Policy) থাকা এবং শিক্ষক-কর্মীদের নির্যাতনের লক্ষণ শনাক্ত, অভিযোগের যথাযথ প্রতিক্রিয়া ও শিশুর গোপনীয়তা রক্ষায় প্রশিক্ষিত করা প্রয়োজন। অনলাইন নিরাপত্তা শিক্ষাও জরুরি।

তথ্য-প্রযুক্তি ঝুঁকি তৈরি করে, আবার সহায়তাও করতে পারে

একটি কার্যকর জাতীয় তথ্যব্যবস্থা থাকলে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে দ্রুত তথ্য বিনিময় সম্ভব হবে। আইনসম্মতভাবে সিসিটিভি ফুটেজও সহায়ক হতে পারে।

ঢাকার কোনো থানায় শিশু নিখোঁজ হলে সেই তথ্য যেন একটি থানার মধ্যেই সীমাবদ্ধ না থাকে; শিশুকে অন্য এলাকায় নিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিটগুলোকে জানাতে হবে।

হেলফ লাইন-১০৯৮ সম্পর্কে সবাইকে জানতে হবে

Child Helpline 1098 শিশু সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। কিন্তু গ্রামীণ এলাকার কতজন অভিভাবক ও শিশু এই নম্বরটি জানে? স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, বাস টার্মিনাল ও রেলস্টেশনের মতো জনসমাগমস্থলে ১০৯৮ নম্বর দৃশ্যমানভাবে প্রচার করা উচিত। শিশুদের কাছে বার্তা হোক সহজ – বিপদে নীরব থেকো না, সাহায্য চাও।

শিশু সুরক্ষা সবার দায়িত্ব

শিশু সুরক্ষার দায়িত্ব শুধু পুলিশ বা সমাজসেবা অধিদপ্তরের নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, আদালত, এনজিও, স্থানীয় জনগোষ্ঠী এবং গণমাধ্যম – সবারই ভূমিকা রয়েছে।

স্থানীয় কমিউনিটি সংগঠনগুলো ঝুঁকিপূর্ণ শিশু শনাক্ত ও পরিবারকে সেবার সঙ্গে যুক্ত করতে পারে।

গণমাধ্যমকে নিখোঁজ শিশুর সংবাদ প্রকাশের সময় তার নিরাপত্তা, মর্যাদা ও গোপনীয়তা বিবেচনা করতে হবে; এমন কোনো তথ্য প্রকাশ করা উচিত নয়, যা শিশুটিকে আরও ঝুঁকিতে ফেলতে পারে।

লক্ষ্য হওয়া উচিত প্রতিরোধ

একটি নিখোঁজ শিশুকে খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও বড় সাফল্য হবে এমন সমাজ গড়া, যেখানে কোনো শিশু নিখোঁজ হওয়ার আগেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধ করা যায়।

এমন সমাজ চাই, যেখানে শিশু ঘরে নিরাপদ বোধ করবে, স্কুলে সুরক্ষিত থাকবে, অনলাইনে নিজেকে নিরাপদ রাখতে জানবে এবং নির্যাতনের কথা ভয় ছাড়াই বলতে পারবে। আর শিশু যখন মুখ খুলবে, তাকে দোষী নয় – সুরক্ষা ও সহায়তা পাওয়ার অধিকারী হিসেবে দেখতে হবে।

শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ৫ অক্টোবর ২০২৬ দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার বলে উল্লেখ করেছেন। রাষ্ট্রযন্ত্র যেন এই বাণী সত্যিকার অর্থে অনুধাবনপূর্বক বাস্তবায়ন করে।

শিশু নিরাপত্তা; শিশুর একটি অধিকার

শিশুর নিরাপত্তা কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি তার অধিকার। তাই কোনো শিশু নিখোঁজ হলে শুধু প্রশ্ন করা উচিত নয় – “শিশুটি কোথায়?” আরও জিজ্ঞেস করতে হবে – “কেন এমন পরিস্থিতি তৈরি হলো, যেখানে শিশুটি নিখোঁজ হওয়ার ঝুঁকিতে পড়ল?”

আমাদের প্রতিক্রিয়া যেন দেরিতে না হয়, কারণ শিশুর জন্য প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। নিখোঁজ শিশুকে খুঁজে পাওয়া জরুরি; কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ – তাকে নিরাপদ রাখা। আর সেই দায়িত্ব আমাদের সবার।

 

নিকোলাস বিশ্বাস একজন মিডিয়া ফ্রিল্যান্সার এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত। যোগাযোগ: gonomaddzam@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/