ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির বিশেষ টহল দল।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার মুছারছড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো. আবুল কাসেম (২৩) এবং আনজুমানপাড়া গ্রামের সৈয়দ হোসেনের ছেলে মো. নয়ন মনি (২০) ও মো. রমজান আলীর ছেলে মো. তারেক মিয়া (২০)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, রোববার বিকেলে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় আনজুমানপাড়া পানির পয়েন্টের পূর্ব পাশে বেড়ির নিচে এবং হাফছড়া ঘেরের পশ্চিম পাশে বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার দিক থেকে পোটলা হাতে তিন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়।
পরে তাঁদের চ্যালেঞ্জ করা হলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন। পরে তাঁদের হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের তিনটি কার্টন থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযা
ন পরিচালনা করে আসছে।
https://slotbet.online/