মোহাম্মদ আমিনুল ইসলাম
চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনের সঙ্গে পৃথক সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পৃথক সময়ে অনুষ্ঠিত এসব সাক্ষাৎকালে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট দুই কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সাক্ষাৎকালে পুলিশ সুপার মাসুদ আলম মানবিক ও আইনি সহায়তার প্রয়োজন হলে ফাউন্ডেশনের পক্ষ থেকে আসা বিষয়গুলোতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন বলেন, চট্টগ্রাম বিভাগের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে মানবিক ও আইনি সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে। এ সময় তিনিও সংগঠনের বিভাগীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎ ও সম্মাননা প্রদানকালে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ কায়েস, সহ-সভাপতি সৈয়দ মোঃ আমিনুর রহমান, সবুজ ধর জয় ও মোঃ আরিফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুদ্র আচার্য্য, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মোঃ বাবু এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক নুর নাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/