ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার:কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আবদুর রশিদ (২৪) নামে ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) শালবাগান ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান এলাকার এ/৪ ব্লকের কাঁচাবাজারে তাঁর নিজের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্পের রাতের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। গ্রেপ্তার আবদুর রশিদ ওই ক্যাম্পের এ/৪ ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. রফিক।
এপিবিএন সূত্রে জানা গেছে, আবদুর রশিদ টেকনাফ মডেল থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ২০২১ সালের ৩০ আগস্ট টেকনাফ মডেল থানায় দায়ের করা ১২৬ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলাটির জিআর নম্বর ৭৪৮/২১ (টি)।
গ্রেপ্তারের পর তাঁকে শালবাগান এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মর্তুজার নেতৃত্বাধীন মোবাইল টিমের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য নথিভু
ক্ত করা হয়েছে।
https://slotbet.online/