শরীফ আহমেদ (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পৃথক ঘটনায় মিম খাতুন (১৮) ও সালমা খাতুন (৩৫) নামে দুজন গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।
সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর খুকনিপাড়া থেকে সালমা খাতুনের উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রাম থেকে মিম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ মিম ওই গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী ও সালমা খুকনিপাড়ার আব্দুল জলিলের স্ত্রী
পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, গত ৯ মাস ধরে ইয়াসিনের সঙ্গে মিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। কিন্তু গতরাতে মিম পরিবারের সবার অগোচরে নিজের শোবার ঘরের বাঁশের ধরনার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয় স্থানীয়রা জানান, সকালে সালমার সঙ্গে স্বামী জলিলের ভাত রান্না নিয়ে ঝগড়াঝাঁটি হয়। পরে কাজের জন্য স্বামী বেড়িয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) শিমুল প্রামানিক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে
https://slotbet.online/