তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সোরাপপুর খেলার মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ‘আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। স্থানীয় আদিবাসী ও সাধারণ ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়ে মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
সিং স্মৃতি স্পোটিং ক্লাবের আয়োজনে, অরুণ কুমার সিং-এর সভাপতিত্বে এবং অনল কুমার সিং-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাবেক ছাএ নেতা, উপজেলা বিএনপির সম্পদক মন্ডলী সদস্য, ৮ নং মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: রাশেদুল ইসলাম রাসু।
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন: মোঃ হাবিবে আলম হবি ( ওয়ার্ড বিএনপি নেতা ) মোঃ আব্দুল জলিল শেখ (৮ নং ইউপি সদস্য) মোঃ আব্দুল মান্নান (ইউপি সদস্য)
শ্রী সঞ্জিত কুমার সিং (সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, তাড়াশ শাখা) তরুণ বসাক (সাধারণ সম্পাদক বাংলাদেশ আদিবাসী ফোরাম তাড়াশ শাখা) মোঃ আসাব আলী (সভাপতি, ৮ নং ওয়ার্ড বিএনপি) মো: আবুল কালাম (সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড বিএনপি) মোঃ রুহুল আমিন (সাংগঠনিক সম্পাদক, ৮ নং ওয়ার্ড বিএনপি) (যুবদল নেতা) হাসান মাহমুদ প্রমুখ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রামীণ জনপদে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক এ মনোজ্ঞ ফুটবল ম্যাচটি উপভোগ করেন।
https://slotbet.online/