ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে সরকারি আদেশ অমান্য করে রাস্তার ওপর জোরপূর্বক দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে এমরান (২১) নামে এক রোহিঙ্গা যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর এ/১ ব্লক থেকে তাঁকে আটক করা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন।
জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের রাত্রিকালীন টহল দল তাঁকে আটক করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মামলা নম্বর ২২২/২৬-এর মাধ্যমে সরকারি আদেশ অমান্য করার দায়ে তাঁকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত এমরান ক্যাম্প-২৭-এর এ/১ ব্লকের বাসিন্দা। সাজা ঘোষণার পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের প্রতিবেদন।
https://slotbet.online/