ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন একটি মামলার ১৪ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে আদালতের নির্দেশে তার ২২ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন দাখিল এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নুরুল সালাম মেম্বারের বাড়ির পূর্ব পাশে সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধার হওয়া কিশোরের নাম নুরুল হুদা (১৪)। সে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাহাজপুরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুর হাশেম এবং মায়ের নাম আমেনা খাতুন।
এপিবিএন সূত্রে জানা যায়, নুরুল হুদা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, কক্সবাজারে বিচারাধীন সি.পি. মামলা নম্বর ১৮৯/২০২৬-এর ভিকটিম। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধনী ২০০৩-এর ৭/৩০ ধারায় বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, ভিকটিমকে উদ্ধারের পর তার ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে আবেদন দাখিল করা হয়। আদালত আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে আদালতের নির্দেশক্রমে ভিকটিমকে তার মা আমেনা খাতুনের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও পরবর্তী আইনি কার্যক্রমের বিষয়টি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
https://slotbet.online/