
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজার জেলায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেরিন ড্রাইভ সড়কে বিশেষ তল্লাশি জোরদার করেছে।
এই অভিযানের অংশ হিসেবে বৈধ কাগজপত্র ও নিবন্ধন (রেজিস্ট্রেশন) না থাকায় বেশ কয়েকটি জিপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে।
পর্যটকদের অবাধ ও নির্বিঘ্ন যাতায়াত সুনিশ্চিত করতে এবং মেরিন ড্রাইভ সড়কে গতিসীমা ও ট্রাফিক আইন বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো এবং বৈধ কাগজপত্র সঙ্গে রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।
https://slotbet.online/