ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের লোহার ও পুরোনো ব্যাটারির স্ক্র্যাপসহ সাত চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানাধীন সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ ও ২০ হাজার কেজি পুরোনো ব্যাটারির স্ক্র্যাপ জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ টাকা। এ সময় বোটে থাকা সাতজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিয়ানমার থেকে ফিশিং বোটের মাধ্যমে স্ক্র্যাপগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। পরে সেগুলো কার্গো বোটের মাধ্যমে কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করানো হয়।
তিনি আরও জানান, জব্দ করা মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সা
ব্বির আলম সুজন।
https://slotbet.online/