বিশ্বম্ভরপুর উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দুবাই প্রবাসী বাবুল আহমেদ দীর্ঘদিন পর দেশে আগমন করায় তাঁকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার সকাল ৮টায় বিমানবন্দরে পৌঁছালে তাঁকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু জাহান তালুকদার।
প্রবাসে থেকেও এলাকার সার্বিক উন্নয়ন ও মানবিক কাজে অসামান্য অবদান রেখে চলেছেন বাবুল আহমেদ। বিশেষ করে প্রবাসীদের স্বার্থরক্ষা এবং বিশ্বম্ভরপুর উপজেলার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত। দীর্ঘদিন পর তিনি নিজ জন্মভূমিতে আগমন করায় স্থানীয় সুশীল সমাজ ও সংগঠনের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শুভেচ্ছা প্রদানকালে সাংবাদিক আবু জাহান তালুকদার বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। বিশেষ করে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার মাধ্যমে বাবুল আহমেদ সামাজিক ও মানবিক কাজে যে অবদান রেখে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর দেশে আগমন উপলক্ষে আমরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
ফুলেল শুভেচ্ছা শেষে বিশ্বম্ভরপুর উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি বাবুল আহমেদ তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “স্বদেশের মাটিতে পা রেখেই এমন ভালোবাসা ও আন্তরিকতা পেয়ে আমি অভিভূত। আমাদের সংস্থা সবসময় এলাকার সামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”
ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি সাংবাদিক আবু জাহান তালুকদারসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
https://slotbet.online/