স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দকাঠি ইউনিয়নের বাসিন্দা সঞ্জীব রায় কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের মন্তব্যে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এদিকে অভিযোগ রয়েছে, সঞ্জীব রায় সৈয়দকাঠি ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করতেন। বিতর্কিত ঘটনার পর সংগঠনের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তারা বানারীপাড়া থানার সামনে অবস্থান নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কর্মসূচি চলাকালে বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) উপস্থিত হয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানান আন্দোলনকারীরা।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযোগ প্রকাশ্যে আসার পরও অভিযুক্তকে গ্রেফতারে বিলম্ব হওয়ায় জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে স্বচ্ছ ও দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।
ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বানারীপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
https://slotbet.online/