সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক সাদরুল আমীন। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।
দীর্ঘদিন ধরে বেহেলী ইউনিয়নের অবহেলিত, মেহনতী ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাদরুল আমীন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি নিজেকে সবসময় সক্রিয় রেখেছেন। এলাকাভিত্তিক যেকোনো দুর্যোগ ও গণমানুষের সমস্যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে ইতোমধ্যে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার এই ধারাবাহিকতা বজায় রাখতেই এবার ইউপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইউপি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বেহেলী ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন তিনি। তার নির্বাচনী এলাকায় যাওয়ার সাথে সাথেই দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। ঘরে ঘরে গিয়ে তিনি শুনছেন মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাদরুল আমীন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ ভোটারদের মাঝেও তাকে ঘিরে আলোচনার ঝড় বইছে। অনেকেই মনে করছেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অবহেলিত মানুষের অধিকার আদায়ে তার মতো একজন সৎ ও উদ্যমী ব্যক্তিত্বের নেতৃত্ব জরুরি।
এ বিষয়ে সাদরুল আমীন বলেন, “আমি চেয়ারম্যান হওয়ার চেয়েও বেহেলী ইউনিয়নের সাধারণ মানুষের সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই। অবহেলিত এই ইউনিয়নকে একটি মাদক মুক্ত, শিক্ষা অনুরাগী, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি বেহেলী ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আমি আশা করি বেহেলী ইউনিয়নের আপামর জনসাধারণ আমার পাশে থাকবেন এবং আমাকে সুযোগ দেবেন।” ##
ওয়ার্ডের সচেতন মহলের ধারণা, সাদরুল আমীন একজন সৎ, সামাজিক ও মানবিক গুণের মানুষ। সুখে-দুঃখে যাকে সবসময় পাশে পাওয়া যায়, এমন একজন প্রার্থীকে প্রতিনিধি হিসেবে পাওয়ার প্রত্যাশা করছেন তারা।
https://slotbet.online/