ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে অপহরণের অভিযোগের ১১ দিন পর জামালিদা (১৮) নামে এক রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১৬ এপিবিএনের নয়াপাড়া পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে জামালিদা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে তাঁর পরিবারের সদস্যরা সম্ভাব্য অপহরণের বিষয়টি নয়াপাড়া পুলিশ ক্যাম্পকে জানান।
এরপর ১৬ এপিবিএনের অধীন নয়াপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) নাঈমের নেতৃত্বে একটি বিশেষ দল তাঁকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সি-ব্লকের পাঁচ ট্যাংকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জামালিদাকে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পরে তাঁকে ক্যাম্প কমিটি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি, দৈনিক ভোরের আকাশ
https://slotbet.online/