আলহাজ সরকার টুটুল তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের তাড়াশের খালকুলা বাজার ও দিঘিসগুনা বাজারে আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলার খালকুলা বাজার ও দুপুর ১ টার দিকে দিঘিসগুনা বাজারে পৃথক দুটি আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’ এর শাখা অফিস উদ্বোধন করা হয়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন আসক এর রাজশাহী বিভাগের সভাপতি মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আসক এর তাড়াশ উপজেলার সভাপতি মোঃ মোক্তার হোসেন,সহ-সভাপতি মো. রাশেদ তালুকদার,জব্বার মোল্লা সহ সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন সহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
https://slotbet.online/