স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ, জাউয়াবাজার থেকে পুলিশ সদস্যদের তার নিজ বাড়ি দেবেরগাঁওয়ে দাওয়াত করে নিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের সঙ্গে তার এমন ঘনিষ্ঠতার কারণে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চলাফেরা করছেন। তাদের প্রশ্ন—জাহাঙ্গীর আলমকে কি কোনো প্রভাবশালী মহল কিংবা পুলিশ আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে?
এ ছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনলাইন ও অফলাইন জুয়া পরিচালনার সঙ্গে সম্পৃক্ততারও অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, তিনি এলাকায় জুয়ার কার্যক্রমের সঙ্গে জড়িত এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
https://slotbet.online/