সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিবিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার ৪৯টি পূজা মণ্ডপের নিরাপত্তায় মোট ৩০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ২০৮ জন পুরুষ এবং ৯৮ জন মহিলা সদস্য রয়েছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ১৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত মণ্ডপগুলোতে এই নিরাপত্তা কার্যক্রম চলবে। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, আজ (১৫ অক্টোবর) মণ্ডপগুলোতে ৫০% সদস্য মোতায়েন করা হয়েছে। আগামীকাল ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ‘অধিক গুরুত্বপূর্ণ’ মণ্ডপগুলোতে ৮ জন করে এবং ‘গুরুত্বপূর্ণ ও সাধারণ’ মণ্ডপগুলোতে ৬ জন করে আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবেন।
এদিকে পূজা উপলক্ষে আজ ১৫ অক্টোবর দুপুর ১৩:০০ ঘটিকায় তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনসার ও ভিডিপি সদস্যদের এক বিশেষ ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংয়ে মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সদস্যদের করণীয়, বর্জনীয় এবং দায়িত্ববোধের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এই পুরো নিরাপত্তা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করছেন তাড়াশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
https://slotbet.online/