আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবাসহ মো. মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশারফ আলী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯:১০ মিনিটের দিকে বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোশারফ আলী বাজার হতে গুনাগরী বাজারগামী পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে। ওই এলাকার স্থানীয় এক মুদি দোকানের সামনে সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমানকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত মো. মোস্তাফিজুর রহমান বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম ইলশা (বকশি আহম্মদ বাড়ি) এলাকার নুর আহম্মদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি পুলিশকে জানায়, জব্দকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে একই এলাকার মারুফ হোসেন (২৬) নামের এক ব্যক্তি তাকে সরবরাহ করেছিল। মারুফ হোসেন একই এলাকার নুরুল আফসারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ জানায়, ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হওয়া মোস্তাফিজুর রহমান এবং ঘটনায় জড়িত পলাতক আসামি মারুফ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
https://slotbet.online/