ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. ইউসুফ ওরফে ইসহাক (২৬) নামে মামলার এজাহারভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজি: এপিবিএন ক্যাম্পের চেকপোস্টসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের দিবাকালীন টহল ডিউটি পার্টির সদস্যরা অভিযান চালিয়ে মো. ইউসুফ ওরফে ইসহাককে গ্রেপ্তার করেন। পরে তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইউসুফ টেকনাফ মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা রয়েছে। মামলাটি ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে টেকনাফ মডেল থানায় দায়ের করা হয়। মামলা নম্বর-২০।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ নিরাপত্তায় এপিবিএনের স্কটের মাধ্যমে বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ইউসুফ ওরফে ইসহাক নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পি ব্লকের ১১৩৭/০১ নম্বর শেডের বাসিন্দা। তার এমআরসি নম্বর-৬১১০৪। তিনি মৃত বশির আহমেদ ওরফে বাছা মিয়ার ছেলে এবং আমিনা খাতুনের সন্তান।
https://slotbet.online/