ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের লিংক রোড এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিংসংলগ্ন আলম মটরসের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায় এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল।
পরে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী ‘স্টার লাইন এসি’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ১৮ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বান্দরবান সদর উপজেলার কালাঘাটা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী জামতলী এলাকার মফিজুর রহমান ও দিলুয়ারা বেগমের মেয়ে রাজিয়া বেগম (২৮) এবং ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকার মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫০)।
এসআরবি-১৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/