তাড়াশ প্রতিনিধি
মোঃ শামসুজ্জোহা
সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির ঘটনায় করা মামলায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ইব্রাহিম শেখ (৩৮)। মামলার সূত্র ধরে জেলার রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম ওই গ্রামের দেলবর শেখের ছেলে। তাড়াশ থানায় নথিভুক্ত গরু চুরির মামলার তদন্ত করতে গিয়ে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এরপর তার অবস্থান নিশ্চিত হয়ে রায়গঞ্জে অভিযান পরিচালনা করেন তাড়াশ থানার পুলিশ সদস্যরা।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইব্রাহিম শেখ এ মামলার এজাহারনামীয় আসামি। তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
https://slotbet.online/