শরীফ আহমেদ (তাড়াশ প্রতিনিধি:)
সিরাজগঞ্জের সলঙ্গায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। বাসুদেবকোল ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে স্থানীয় সলঙ্গা হাইস্কুল মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৬৪-সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে খেলার মাঠ ক্রীড়ামোদী ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জনাব মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল আলিম সরকার এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আছলাম আলী (পি.পি.এম)। এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখসাদী সোহাগ, তাড়াশ উপজেলা ছাএ দলের যুগ্ন আহবায়ক সজীব আহমেদ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তাড়াশ উপজেলা ফুটবল একাদশ ও প্রতিদ্বন্দ্বী দল। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে। সেখানে টানটান উত্তেজনার মধ্য দিয়ে তাড়াশ উপজেলা ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে যাওয়ার গৌরব অর্জন করে।
আয়োজক কমিটি জানায়, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন দিতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে সলঙ্গা ও আশেপাশের এলাকায় ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
https://slotbet.online/