ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়া থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) তিনি উখিয়া থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি থানার সার্বিক কার্যক্রম, ভৌত অবকাঠামো ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।
এ সময় থানার প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন ডিআইজি। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান ডিআইজি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. র
কিবুল হাসান।
https://slotbet.online/