ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০২ ব্লকের ৮৯-এ শেল্টারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামির নাম রশিদ উল্লাহ (২২)। তিনি রহিম উল্লাহর ছেলে এবং ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০২ ব্লকের ৮৯-এ শেল্টারের বাসিন্দা।
এপিবিএন সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি রশিদ উল্লাহর অবস্থান সম্পর্কে জানতে পারে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল। পরে ওই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রশিদ উল্লাহর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ১২ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা মামলা নম্বর-৫০, ধারা ৩৮০/৪৫৭-এর তদন্ত চলমান রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে ট
https://slotbet.online/