ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে টেকনাফের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি/৭ ব্লকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ সাদেক (২৩) ওই ক্যাম্পের বাসিন্দা। তিনি শফি উল্লাহর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক হরিদাস মন্ডলের নেতৃত্বে একটি আভিযানিক দল তাঁর নিজ বাসায় অভিযান চালায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরে রাত ৯টা ১০ মিনিটের দিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে টেকনাফ থানার এএসআই কবির হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাদেকের বিরুদ্ধে টেকনাফ থানার জিআর মামলা নম্বর ১০৫৯/২০২০ রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় দায়ের করা ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
https://slotbet.online/