ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএন পুলিশের পৃথক অভিযানে অপহৃত সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, সোলার ল্যাম্পের খুঁটি কেটে বৈদ্যুতিক সমস্যা সৃষ্টির দায়ে এক রোহিঙ্গাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এসব ঘটনা ঘটে।

সোলার ল্যাম্পের খুঁটি কাটায় তিন মাসের কারাদণ্ড
ক্যাম্প-২৬ শালবাগানে সোলার ল্যাম্পের খুঁটি কেটে অপসারণের মাধ্যমে বৈদ্যুতিক সমস্যা সৃষ্টির অভিযোগে নূরুল আমিন (২৮) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ।
বুধবার বিকেল ৩টার দিকে ক্যাম্প-২৬-এর এ/৯ ও এ/১০ ব্লকসংলগ্ন লেকের পাড়ে নিয়মিত টহল পরিচালনাকালে তাকে আটক করা হয়।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ক্যাম্প-২৪ লেদা সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সরকারি আদেশ অমান্য করে দণ্ডবিধির ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত নূরুল আমিন ক্যাম্প-২৬ শালবাগানের বাসিন্দা। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার
অন্যদিকে, অপহরণের শিকার সাত বছর বয়সী রোহিঙ্গা শিশু মোহাম্মদ রোহানকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর শালবাগান এপিবিএন ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রোহান নিখোঁজ হওয়ার পর অপহরণের বিষয়টি জানানো হয়। অনুসন্ধানে জানা যায়, শিশুটির পরিবার বর্তমানে উখিয়ার ক্যাম্প-১১ বালুখালীতে বসবাস করছে।
পরে ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করে শালবাগান এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরবর্তীতে ক্যাম্পের মাঝির উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ রোহান ক্যাম্প-১১ বালুখালীর মোহাম্মদ তৈয়ুবের ছে
লে।
সূত্র: ১৬ এপিবিএন পুলিশ
https://slotbet.online/