ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ করে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে ১৬ এপিবিএন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৪ ব্লকের জাদিরতলা এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে তাঁদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী এলাকার ইমান হোসেনের ছেলে শেখ রাসেল (২০) এবং লেদা এলাকার আবুল কালামের ছেলে ইমান রশিদ (২৬)।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মাদক সেবনের দায়ে শেখ রাসেলকে মোবাইল কোর্ট মামলা নম্বর ২৪৭/২৬ এবং ইমান রশিদকে মামলা নম্বর ২৪৮/২৬-এর মাধ্যমে প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মোট দুইজনকে আটক করা হয়।
https://slotbet.online/