প্রায় দেড় যুগের দীর্ঘ বিরতির পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের বহুল প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘদিন পর নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মেসার্স আশা অ্যান্ড অর্প এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জয়নাল আবেদীন।
দীর্ঘদিন পর নির্বাচনের আয়োজন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হবে। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।
নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে। জয়নাল আবেদীনের সমর্থক সাধারণ ব্যবসায়ীরা জানান, তিনি একজন সৎ, পরিশ্রমী ও ব্যবসায়ীবান্ধব মানুষ। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের বিভিন্ন প্রয়োজনে তাঁকে পাশে পাওয়া গেছে। তাঁদের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলে তিনি সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জয়নাল আবেদীন বলেন, “দীর্ঘ দেড় যুগ পর এই নির্বাচন আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসায়ীরা তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমদানিকারক গ্রুপের প্রতিটি সদস্যের অধিকার রক্ষা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং তাহিরপুরের অর্থনৈতিক উন্নয়নে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। এ জন্য আমি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণ। জয়নাল আবেদীনের প্রার্থিতা ঘিরেও সমর্থকদের মধ্যে আগ্রহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাহিরপুরের ব্যবসায়ী মহলে নির্বাচনী আমেজ ক্রমেই জোরালো হয়ে উঠছে।
https://slotbet.online/