আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ গোয়ালঘরের তালা কেটে ৩ টি গরু চুরির ঘটনায় দায়ের করা ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে এসআরবি-১২। এ ঘটনায় পৃথক দুটি অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেফতার করেছে অভিযানিক দল। একই সঙ্গে চুরি যাওয়া ২ গরু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাড়াশ থানার কুন্দইল এলাকার বাসিন্দা মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তিন-টি গরু একটি মিনি ট্রাকে করে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তাড়াশ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-১১, তারিখ ১৯ জুন ২০২৬। মামলাটি পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়।
এরপর এসআরবি-১২ সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১১ নভেম্বর সকাল ১১টা ৪৫ মিনিট এবং বিকেল ৫টা ১০ মিনিটে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—তাড়াশের শা-লিয়াগাড়ি গ্রামের মো. জহুরুল ইসলাম (৪১) ও মঙ্গলবাড়িয়া গ্রামের মো. ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুরের আঁশগ্রাম গ্রামের মো. রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়ার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশিগঞ্জের কোনোকান্দা গ্রামের মো. আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুরের খিল্লাতাজপুর গ্রামের মো. সোহাগ (৩০)।
অভিযান ২ টি সিরাজগঞ্জ সদর থানার পাইকপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে এবং রায়গঞ্জ থানার চান্দাইকোনা ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্প এলাকায় পরিচালিত হয়। এ সময় মামলার এজাহারনামীয় ও তদন্তে পাওয়া পলাতক ছয় আসামিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার করা গরু ও গ্রেফতারকৃত ছয় আসামিকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২ সিরাজগঞ্জ
https://slotbet.online/