ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি কার্যালয়ের সামনে থেকে বদি আলম (৪৭) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামির অবস্থান নিশ্চিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. শাহীন হোসেন রাত্রীকালীন মোবাইল ডিউটি দলের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় বাঙালি বাসিন্দা বদি আলমকে আটক করা হয়। পরে তাঁকে জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।
গ্রেপ্তার বদি আলম টেকনাফের দক্ষিণ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার নুর আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নম্বর ৫৬/২৬, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/