ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : ‘সেবার ব্রতে চাকরি’- এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) সম্পন্ন হয়েছে।
সকাল ৮টা থেকে কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাছাইকৃত প্রার্থীরা ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পে অংশ নেন।

নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই নিশ্চিত করতে সরেজমিনে পুরো কার্যক্রম তদারকি করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পিপিএম (সেবা)।
এ সময় পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শারীরিক সক্ষমতা যাচাইয়ে নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
যোগ্যতা, শারীরিক সক্ষমতা ও নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
https://slotbet.online/