• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত আটক রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ, টিআরসি পরীক্ষার মাঠে তদারকিতে পুলিশ সুপার সাজেদুর রহমান টেকনাফে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহজাহান চৌধুরী রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফের বনে গুলিবিদ্ধ হাতির শরীরে ৮ ক্ষত, দুই গুলির অংশ বের করলেন চিকিৎসকরা কক্সবাজারে ছোট ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার জেদ্দায় মালয়েশিয়া কার্নিভালে দর্শনার্থীদের ঢল, লাকি ড্র বিজয়ী বাংলাদেশি সাংবাদিক দম্পতি সিরাজগঞ্জে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ; হাসপাতালে প্রবীণ মুক্তিযোদ্ধা বাবা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই শুরু, প্রথম দিনে সম্পন্ন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই টেকনাফ সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী টেকনাফে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার ভুল রিপোর্টে ভ্যানচালকের জীবন বিপন্ন: ডুমুরিয়ায় ‘ফাতেমা ক্লিনিকে’ ৫০ হাজার টাকা জরিমানা, নেপথ্যের গল্প টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, অভিযান এসআরবি-১৫-এর আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার লেদা রোহিঙ্গা ক্যাম্পে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে আরও দুই রোহিঙ্গা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১ সিরাজগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খ অঞ্চল দিয়ে হয়রানির অভিযোগ উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে মোহাম্মদ বেলালের তীব্র প্রতিবাদ ও নিন্দা তাড়াশে পুলিশের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ইয়াবা ও দেশি অস্ত্র টেকনাফে ১০০ ক্যান বিয়ার উদ্ধার, ইয়াবা সেবনে রোহিঙ্গার ৩ মাসের কারাদণ্ড সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ টেকনাফ থেকে মাদক নির্মূলের ঘোষণা ছাত্রদলের সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৮ জেলে উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান টেকনাফে এপিবিএনের অভিযানে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার নীলফামারীতে শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে সংশোধনী, দুঃখ প্রকাশ বিশ্বম্ভরপুরের মজুমদারীতে দামোদর মাস উপলক্ষে ধর্মসভা ও কীর্তন ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা টেকনাফ-উখিয়ায় বিজিবির তিন অভিযান,১০ লাখ ইয়াবা জব্দ,আটক ২ টেকনাফে এপিবিএনের পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ আটক ২ উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুইটি দেশীয় অস্ত্র, ছয় রাউন্ড গুলি সিরাজগঞ্জে দুইটি পৃথক অভিযানে তাড়াশ গরু চুরি মামলায় ক্লুলেস ৬ জন গ্রেফতার ও ২টি গরু উদ্ধার গরু চুরির ঘটনায় বড় সাফল্য, আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ২ টি গরু বাঁশখালীতে গৃহবধূ মুনমুন কে নির্যাতন_ বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন; সিরাজগঞ্জের তাড়াশে পালিত হলো না ঐতিহাসিক ‘নওগাঁ দিবস’: ইতিহাস-সংস্কৃতি ভুলে যাওয়ার বেদনা টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবন, দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ লাখ ইয়াবাসহ আটক-২ টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলা, আহত ১ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫-এর অভিযান, দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল-ড্রোন ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে টেকনাফে ৮ সংস্থার যৌথ অভিযান, গ্রেপ্তার ১; কারাদণ্ড ৫ জনের মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্ট জব্দ, আটক ৫ টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, বাঙালি যুবকের ৬ মাসের কারাদণ্ড কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১; আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রামের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ ৫ চোরাকারবারি আটক টেকনাফে ইয়াবা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ শরীফ গ্রেপ্তার তাড়াশে ইউএনও নুসরাত জাহানের বিদায়, জনসেবায় রেখে গেলেন প্রশংসিত অধ্যায় তাড়াশে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুই দোকান উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে চার স্থানে মহাসড়ক অবরোধ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮,সাত মোটরসাইকেল জব্দ টেকনাফে বিজিবি-এপিবিএনের পৃথক অভিযান, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জয়নাল আবেদীন। টেকনাফে বিজিবি-কোস্ট গার্ডের পৃথক অভিযান কক্সবাজার পুলিশ প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ইনানি ক্রিকেট একাদশ দিনে মানববন্ধন, রাতে গরু চুরির অভিযোগ! শ্রীবরদীতে প্রতিবাদকারীদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কক্সবাজারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৩ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড়ের পাদদেশে এসআরবি-১৫-এর অভিযান, বুলেটপ্রুফ ভেস্ট ও চাইনিজ কুড়াল উদ্ধার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফে ওয়ারেন্টভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ১ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি আজাদ বাজার এজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকা বাসির নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাড়াশে কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা টেকনাফে এপিবিএনের অভিযানে রোহিঙ্গা শিশু উদ্ধার, সোলার ল্যাম্পের খুঁটি কাটায় একজনের কারাদণ্ড গাজীপুরের পল্টি হাবীবের শত্রু হলেই আপনাকে খেতে হবে জুলাই আন্দোলনের মামলা ‎ যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে শেখ আলী মোস্তাফা প্রার্থিতা ঘোষণা। টেকনাফে মাদকসেবনের দায়ে রোহিঙ্গা যুবকের ৬ মাসের কারাদণ্ড সেন্টমার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ডের টেকনাফের হ্নীলার পশ্চিম পানখালীতে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত ২ সিরাজগঞ্জ ও পাবনা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার তাড়াশে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব টেকনাফে চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তাড়াশে প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতর জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লেখালেখি করায় হত্যার হুমকির মুখে সায়মা বেগম তাড়াশে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারিতে ১০ কর্মী নির্বাচন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা অধিকার, মর্যাদা ও নিরাপদ সাংবাদিকতার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সমাবেশে বক্তারা

রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের রামু সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। শনিবার (২১ নভেম্বর) ১০ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। একই নামের দুই সংসদ সদস্যের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

এ ছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

 

 

 

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, বিমানবাহিনীর কমান্ডিং অফিসার এয়ার ভাইস মার্শাল শরীফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরোপ্রধান শামসুল হক শারেক।

এ ছাড়া কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পেশাজীবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান রামু সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমদ।

স্বাগত বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান।

তিনি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রম, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্রে ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠক, ১১ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের সম্মেলন এবং ১১টি সেক্টরে যুদ্ধ পরিচালনার সাংগঠনিক কাঠামো গড়ে ওঠার ইতিহাস তুলে ধরা হয়। একই সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত সামরিক অভিযানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর গৌরবোজ্জ্বল যাত্রা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদানের বিষয়েও আলোকপাত করা হয়।

এ সময় ১০ পদাতিক ডিভিশনের ইতিহাসও তুলে ধরা হয়। ২০১৪ সালের ২৮ অক্টোবর রামুতে এ ডিভিশন প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালের ১৬ নভেম্বর প্রথম জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে ২০১৫ সালের ১ মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ডিভিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারত্ব ও আত্মত্যাগের আদর্শ ধারণ করে ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা দেশের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করে আসছেন। ‘সাউদার্ন শিল্ড’ বা দক্ষিণের সুরক্ষাবলয় হিসেবে পরিচিত এ ডিভিশনের কার্যক্রমও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

উল্লেখ্য, প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত সামরিক অভিযানের ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করে দিবসটি পালিত হয়ে আসছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীর সেনানীদের স্মরণ এবং সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/