ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিআর ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উনচিপ্রাং ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুর কামাল (৩১)। তিনি ওই ক্যাম্পের ডি/১ ব্লকের ১৬৩৮ নম্বর ঘরের বাসিন্দা। তার বাবার নাম নুর আলম এবং মায়ের নাম সলেমা খাতুন।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জিআর ওয়ারেন্টভুক্ত নুর কামাল নিজ বসতঘরে অবস্থান করছেন। পরে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের দিবাকালীন টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তার বিরুদ্ধে টেকনাফ থানার জিআর ৯৩৫/২০ নম্বর মাদক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৫ সালের ২ ডিসেম্বর জারি করা ১০১৬/২৫ নম্বর ওয়ারেন্টটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(গ) ধারাসংক্রান্ত।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পুলিশি এসকর্টে তাকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
এ অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
https://slotbet.online/