ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার : কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুকসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে মহেশখালী থানার কুতুবজোম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবজোম সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজারের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হন অভিযান পরিচালনাকারী সদস্যরা। পরে তাদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় এবং জব্দ করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ডাকাত ও জলদস্যু দমনে সংস্থাটি কাজ করে যাচ্ছে। উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান সম্পর্কে ব্রিফিং প্রদান করেন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
https://slotbet.online/